ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে র‌্যালি ও সমাবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

  • প্রকাশঃ ০৮:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 300

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা র‌্যালি, সঙ্গীত পরিবেশনসহ নানা সাংস্কৃতিক আয়োজন করে। সমাবেশে সভাপতিসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫১তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোমা ডুমুরী।

৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও জাবি ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি টুটুল তঞ্চঙ্গ্যা বলেন, “১৯৯৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটির লক্ষ্য আদিবাসীদের অধিকার রক্ষা, সংস্কৃতি, ভাষা ও জীবনধারা সংরক্ষণ এবং সমাজে মর্যাদা নিশ্চিত করা। কিন্তু দুঃখজনকভাবে এখনও অনেকেই ভূমি হারিয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বঞ্চিত, এমনকি নিজস্ব ভাষা হারানোর আশঙ্কায় রয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের সংস্কৃতি ও ভাষা শুধু আমাদের নয়, এই দেশেরও সম্পদ। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন এর সুফল প্রতিটি আদিবাসী পরিবারে পৌঁছাবে। বৈচিত্র্যকে গ্রহণ করাই একটি জাতির আসল শক্তি। আমাদের স্বপ্ন, একদিন দেশের প্রতিটি আদিবাসী শিশু নিজের ভাষায় পড়াশোনা করবে, নিজের সংস্কৃতিতে গর্ব করবে এবং সমান সুযোগ পাবে। আমরা পাহাড়, সমতল বা নদীতীরে জন্মেছি—কিন্তু এই মাটিই আমাদের মাতৃভূমি। এখানেই আমাদের হাসি, কান্না, গান ও স্বপ্ন বেঁচে থাকবে, যদি আমরা সবাই মিলে তা রক্ষা করি।”

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ আগস্টকে বিশ্বের আদিবাসীদের আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে, যা প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা আয়োজনে পালিত হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জাবিতে র‌্যালি ও সমাবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

প্রকাশঃ ০৮:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫