ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খেলাফত মজলিস নেতা আটক

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ১০:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 185

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রহমত আলীকে আটক করেছে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত ২৮ আগস্ট চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ওই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে শিক্ষক মাওলানা রহমত আলীর বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। তবে রোববার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক সালিশ বৈঠকে অভিভাবক ও এলাকাবাসীর তীব্র প্রতিক্রিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসার অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে রহমত আলীকে আটক করেন।

আটক রহমত আলী লক্ষীপুর ইউনিয়নের শুড়িগাঁও জামে মসজিদের ইমাম ও চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। তিনি হাবিবনগর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,   অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খেলাফত মজলিস নেতা আটক

প্রকাশঃ ১০:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫