ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের তিন দিন পর বলভদ্র নদীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

তন্ময় আহমেদ । ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশঃ ০৫:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 156

নিখোঁজের তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বলভদ্র নদী থেকে কলেজ ছাত্র মাহমুদুল হাসান বিশালের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর বলভদ্র নদী থেকে মাহমুদুল হাসান বিশাল (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিশাল উপজেলার ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আটটার দিকে ওষুধ আনার জন্য ঘর থেকে বের হন বিশাল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে বলভদ্র নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

নিখোঁজের তিন দিন পর বলভদ্র নদীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশঃ ০৫:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫