৬০টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে
জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় প্রথম রানার আপ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের এসইউ–আইডিসি
- প্রকাশঃ ১১:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 99
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতা “সার্কিট ক্ল্যাশ ১.০”–এ অসাধারণ সাফল্য অর্জন করেছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ডিজাইন অ্যান্ড কোলাবোরেশন হাব এসইউ–আইডিসি। দেশের বিভিন্ন অঞ্চলের ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে প্রতিযোগিতায় তারা প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
এআই মডিউল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ গবেষক— মোরসালিন আলভি ও মুফাসসেল হোসেন,
যারা বর্তমানে এসইউ–আইডিসির কেন্দ্রীয় সহযোগিতা দলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
এই অর্জনে দলকে অভিনন্দন জানিয়েছেন— ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, প্রফেসর জাহিদ খানসহ অন্য শিক্ষকবৃন্দ।



























