ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

রাকিবুল হাসান মুন্না । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 128

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ ব্রাকসু নির্বাচন ২০২৫ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ব্রাকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করা হয়েছে। এর আগে ১৬ নভেম্বর প্রার্থীদের জন্য প্রকাশিত খসড়া আচরণবিধিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। কমিশনে রয়েছেন—
প্রধান নির্বাচন কমিশনার: প্রফেসর ড. মো. শাহ্জামান (পরিসংখ্যান বিভাগ)
সহকারী নির্বাচন কমিশনার:  মো. আমির শরীফ (সহযোগী অধ্যাপক AIS),  মো. মাসুদ রানা (সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্টাডিজ),  ড. প্রদীপ কুমার সরকার (সহযোগী অধ্যাপক, CSE),  ড. মোহসীনা আহসান (প্রধান, ইংরেজি বিভাগ),  মো. হাসান আলী (সহযোগী অধ্যাপক, EEE)

ঘোষিত তফসিলের গুরুত্বপূর্ণ তারিখগুলো:  ২২ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ।  ২৪–২৬ নভেম্বর: ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি।   ২৭ নভেম্বর–১ ডিসেম্বর: মনোনয়নপত্র বিতরণ।   ২–৩ ডিসেম্বর: মনোনয়নপত্র দাখিল।   ৪–৬ ডিসেম্বর: মনোনয়নপত্র বাছাই।   ৭ ডিসেম্বর: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ।   ৮ ডিসেম্বর: প্রাথমিক তালিকা বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি।   ৯ ডিসেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার।   ১০ ডিসেম্বর: ডোপ টেস্ট।   ১৩ ডিসেম্বর: প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ।  ২৯ ডিসেম্বর: ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা।

স্বচ্ছ ও মানদণ্ড স্থাপনকারী নির্বাচন আমাদের লক্ষ্য—প্রধান নির্বাচন কমিশনার

তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করাই ব্রাকসু নির্বাচনের প্রধান লক্ষ্য। একটি মানদণ্ড স্থাপনকারী নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী কমিশন শুরু থেকেই সতর্ক ও সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন,
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। ভোটার তালিকা থেকে মনোনয়ন, বাছাই, আপত্তি নিষ্পত্তি, ডোপ টেস্ট—প্রতিটি ধাপে কঠোর তদারকি বজায় রাখা হবে।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৮তম সিন্ডিকেট সভায় চূড়ান্ত আচরণবিধি ও নির্বাচনী রোডম্যাপ অনুমোদিত হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ব্রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

প্রকাশঃ ১১:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫