ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ সপ্তাহ একাডেমিক কার্যক্রম বন্ধ, রোববারের মধ্যে হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 77

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্প ও ধারাবাহিক ঝাঁকুনির (আফটারশক) কারণে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারিগরি ঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৬ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিরাপদে হল ত্যাগ নিশ্চিত করতে প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। তবে ক্লাস–পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প-পরবর্তী সময়ে আবাসিক হলগুলোতে বিস্তারিত কারিগরি পরীক্ষা-নিরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কার অপরিহার্য। এসব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থেই হলগুলো খালি রাখা জরুরি বলে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক ভূমিকম্প এবং পরবর্তী ঝাঁকুনির ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাত—এ দুটি বিষয়কেও বিশেষ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

জরুরি ভার্চুয়াল সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ সপ্তাহ একাডেমিক কার্যক্রম বন্ধ, রোববারের মধ্যে হল ছাড়ার নির্দেশ

প্রকাশঃ ১১:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫