ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুদক এজাজের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:৫৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 77

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছবি: সংগৃহীত  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে দুদকে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,
‘এজাজ আহমেদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করবে। আর দুদক আমাদের জানালে আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

এর আগে বৃহস্পতিবার দুদকের পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠির সংক্ষিপ্ত শিরোনামে বলা হয়—ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অনুসন্ধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য ‘দৈনিক ও সাম্প্রতিক’ সেলের একজন কর্মকর্তা ২৭ নভেম্বর মহাপরিচালককে (তদন্ত–১) চিঠি দিয়েছেন।

পটভূমি: অভ্যুত্থানের পর মেয়রদের অপসারণ

চলতি বছরের ফেব্রুয়ারিতে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর প্রশাসকদের অধীনে সিটি করপোরেশনগুলো পরিচালিত হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দুদক এজাজের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ

প্রকাশঃ ০৬:৫৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫