ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়া প্রার্থনা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 62

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে যেনো আবার দেশের মানুষের সেবা করতে পারেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের পর তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, গত দুই দিন ধরে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গত রাতেই চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের জন্য তিনি নির্যাতন–নিপীড়নসহ কারাবরণ করেছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া প্রয়োজন।”

এদিন জুমার নামাজের পর সারাদেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন।
গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত ১৫ অক্টোবরও এক দিনের জন্য একই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষু–সংক্রান্ত জটিলতাসহ নানা রোগে ভুগছেন।

শেয়ার করুন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়া প্রার্থনা মির্জা ফখরুলের

প্রকাশঃ ০২:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫