ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে লাল–সবুজকে দেখতে চান ফিফা সভাপতি ইনফান্তিনো

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ১১:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 120

ফিফা সভাপতি ইনফান্তিনো| ছবি: সংগৃহীত      

কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গত বুধবার পর্দা নামে ফিফার অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের। রোমাঞ্চকর ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল। বয়সভিত্তিক এ টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল ডাচরা।

আলো ঝলমলে সেই ফাইনালের গ্যালারিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে বাংলাদেশিদের হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশের অপেক্ষায় আছেন তিনি। লাল–সবুজের উদ্দেশে তার বার্তা—এগিয়ে যাও বাংলাদেশ।

ফিফার স্বেচ্ছাসেবী হিসেবে পুরো টুর্নামেন্টে কাজ করেছেন বাংলাদেশি তরুণ আবজল রহমান। তার তৈরি ভিডিওতেই ধরা পড়ে ইনফান্তিনোর বার্তাটি। মাত্র ১১ সেকেন্ডের সেই ভিডিওতে ফিফা প্রধান বলেন, এগিয়ে যাও বাংলাদেশ। এরপর যোগ করেন, বিশ্বকাপে তোমাদের জন্য অপেক্ষা করছি।

ফিফা সভাপতির প্রত্যাশা ফুটবলপ্রেমীদের উজ্জীবিত করলেও মাঠের বাস্তবতায় বাংলাদেশের সামনে এখনো দীর্ঘ পথ পাড়ি বাকি। ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০তম অবস্থানে উঠলেও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব কিংবা সাম্প্রতিক বিশ্বকাপ বাছাইয়ে প্রত্যাশিত সাফল্য পায়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

তবে হামজা চৌধুরী, সোমিত সোমসহ নতুন প্রজন্মকে নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে গুছানো পরিকল্পনায় এগোচ্ছে, তাতে আশাবাদী ফুটবলবিশ্লেষকরা। তারা মনে করছেন, ধারাবাহিক উন্নতি ধরে রাখতে পারলে ভবিষ্যতে ইনফান্তিনোর সেই অপেক্ষারও অবসান ঘটতে পারে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিশ্বকাপে লাল–সবুজকে দেখতে চান ফিফা সভাপতি ইনফান্তিনো

প্রকাশঃ ১১:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫