ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক ঢাকা
  • প্রকাশঃ ০৫:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 98

রিকশায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। আজ শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয় | ছবি: ফেসবুক থেকে

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে জানান, বিকেল ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

হামলার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, ওসমান হাদীর অবস্থা সঙ্কটাপন্ন। তাঁকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

প্রকাশঃ ০৫:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫