স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ জাতীয় ছাত্রশক্তির
- প্রকাশঃ ০১:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 83
শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা | ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে জাতীয় ছাত্রশক্তি সোমবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে। এ কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা অভিযোগ করেছেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হলো জাতীয় ছাত্রশক্তি। তারা এ আন্দোলনের মাধ্যমে সরকারের প্রতি বার্তা দিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে পদক্ষেপের দাবি জানানো হবে।





























