ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 89

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহমাদউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ থানাধীন ১৩ নম্বর শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহমাদউদ্দিন ওই গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নয়ন সুখ গ্রামসংলগ্ন একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পার্শ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মোহাম্মদ রেনু মিয়া (২৫)-এর সঙ্গে আহমাদউদ্দিনের বাকবিতণ্ডা হয়।

এর জেরে বুধবার সকালে আবারও রেনু মিয়া ও আহমাদউদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেনু মিয়া ধাক্কা দিলে আহমাদউদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত চিকিৎসক

প্রকাশঃ ০৪:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫