ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্রে করে সংঘর্ষ, দিরাইয়ে নিহত-১

তুর্য দাস । জেলা প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 111

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই বন্ধুর তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইসলাম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসলাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, তিনি হাসপাতালে আনার আগেই মারা যান। নিহত ইসলাম উদ্দিন সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

আহতরা হলেন—সাকিতপুর গ্রামের আব্দুস সাহিদের ছেলে আইবুর রহমান (৬০), আলী মিয়ার ছেলে এমেল মিয়া (২৬), আলিম উদ্দিনের ছেলে সোহান (১৮) এবং জাবিদ উল্লার ছেলে আজিমুল মিয়া (৬৫)। তাদের মধ্যে গুরুতর আহত আইবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সংঘর্ষের প্রায় এক ঘণ্টা আগে সাকিতপুর গ্রামের সাজ্জুল মিয়ার পক্ষের সাইদুর রহমান ও মাসুক মিয়ার পক্ষের শাহীনুর মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিহতের পরিবারের দাবি, সংঘর্ষের শেষ পর্যায়ে স্থানীয় টানাখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে মাসুক মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্রে করে সংঘর্ষ, দিরাইয়ে নিহত-১

প্রকাশঃ ০৯:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫