হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 74
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে তাঁর সমর্থকরা সড়কে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বন্দর নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।
খবর পাওয়ার পর ছাত্র-জনতার ব্যানারে একদল যুবক বাসভবনে হামলা চালান। তারা প্রথমে ভবনের সামনে একটি মোটরসাইকেলে আগুন ধরান, এরপর ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
পাঁচলাইশ থানার ওসি জানান, বর্তমানে তারা তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত, বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায়ও জেলা যুবকরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা ছাত্র-জনতার ব্যানারে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ প্রকাশ করেন।
প্রাসঙ্গিক
ওসমান হাদি





























