ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শরিফ ওসমান হাদির মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক ও বিচার দাবি

রাকিবুল হাসান মুন্না | বেরোবি প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:৫৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 90

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, দেশপ্রেমিক ও আপসহীন রাজনৈতিক কর্মী। তিনি আজীবন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে সংগ্রাম করে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর চিন্তা ও বক্তব্য সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করেছে।

উপাচার্য আরও বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন আদর্শবান ও দৃঢ়চেতা যুবক, যিনি নিজের বিশ্বাস ও নীতির প্রশ্নে কখনো আপস করেননি। আধিপত্যবাদী শক্তি এবং সব ধরনের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল স্পষ্ট ও সাহসী। সন্ত্রাসী হামলায় তাঁর নির্মম মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানো এক সাহসী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা।

শোকবার্তায় উপাচার্য এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্মৃতিচারণ করে তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো আয়োজিত শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির অংশগ্রহণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর চিন্তাশীল বক্তব্য ও উপস্থিতি শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে গভীর প্রভাব ফেলেছিল, যা বিশ্ববিদ্যালয় পরিবার আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

বেরোবি উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, শরিফ ওসমান হাদির আদর্শ, সাহস ও সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, সত্য ও গণতন্ত্রের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শরিফ ওসমান হাদির মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক ও বিচার দাবি

প্রকাশঃ ১১:৫৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫