ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার প্রতিবাদে টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • প্রকাশঃ ০৪:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 81

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাদ জুমা বিক্ষোভকারীরা মিছিলসহ মহাসড়কে অবস্থান নিলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির একাধিক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নেতৃত্ব দেন আকাশ ঘোষ, মহসিন উদ্দিন, মোজাম্মেল হোসেন, ওমর ফারুক, আবু ইশহাক রুহুল্লা, আকাশ খান, সাইফুল ইসলাম আকাশ, নাজমুল ইসলাম সরকার ও আসফাক হোসেন অন্তরসহ অন্যরা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, বিক্ষোভের কারণে বর্তমানে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৩টায় মহাসড়ক অবরোধ অব্যাহত ছিল।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

হাদি হত্যার প্রতিবাদে টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশঃ ০৪:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫