ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ছাত্র জমিয়তের বিশাল বিক্ষোভ: হাদি হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৬:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 103

জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

শুক্রবার বিকালে জামেয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্র জমিয়তের সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ উসমানী, নবী হোসেন, জেলা জমিয়তের দফতর সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ তাফাজ্জুল হক চৌধুরী, মাওলানা আসআদ আহমদ, সদর উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসরুজ্জামান ও পৌর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আম্মার।

সমাবেশে বক্তারা বলেন, ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে প্রকাশ্যে শরীফ ওসমান হাদীকে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, ২৪-এর ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার দেশবাসীর সঙ্গে তামাশা করছে। বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ক্ষমতা ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফারাবী, প্রচার সম্পাদক সুমন আহমদ, সাবেক সমাজসেবা সম্পাদক ওলীউর রহমান, দফতর সম্পাদক মুহিবুর রহমান, পৌর ছাত্র জমিয়তের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, ইমাম হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, বদরুল আলম, আব্দুজ জহিরসহ বিভিন্ন উপজেলা ও ক্যাম্পাস শাখার দায়িত্বশীল নেতাকর্মীরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জে ছাত্র জমিয়তের বিশাল বিক্ষোভ: হাদি হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশঃ ০৬:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫