ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কবি নজরুলের পাশে শায়িত করা হবে ওসমান হাদিকে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 77

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে। আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। এদিকে, হাদি হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে আজ রাজধানী শাহবাগ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-৫৮৫) আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে নেওয়া হয়েছে। আগামীকাল মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে এবং মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের দাবির প্রেক্ষিতেই তাকে জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাদি হত্যার বিচার দাবিতে আজ ভোর থেকেই শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করে হাজারো মানুষ। দুপুরের দিকে শাহবাগ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বিক্ষোভকারীরা রাজপথেই জুমার নামাজ ও আসরের নামাজ আদায় করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ ছাড়া হবে না।

সুনামগঞ্জে জেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের জামেয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়। জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন সমাবেশে বলেন, বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রতিহিংসার রাজনীতি বর্জনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, রাজনীতি যখন মানুষের মধ্যে দেয়াল তোলে, তখন সেই রাজনীতির চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। দল নয়, মানুষকে অগ্রাধিকার দিতে হবে। বিভাজন নয়, ঐক্যই হোক রাজনীতির ভিত্তি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র-জনতার প্রতি শৃঙ্খলার সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো কুচক্রী মহল যেন আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা ছড়াতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। শহীদ হাদির জন্য সবার কাছে দোয়া চেয়েছে সংগঠনটি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কবি নজরুলের পাশে শায়িত করা হবে ওসমান হাদিকে

প্রকাশঃ ০৭:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫