সাবেক নৌ প্রতিমন্ত্রী-মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:২৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 77
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকায় তার গ্রামের বাড়িতে বিক্ষুব্ধরা আগুন দেয়।
একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুটি বাড়িরই আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।





























