ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 85

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে অত্যন্ত ভয়াবহ ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘নগ্ন আক্রমণ’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ এই হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট সহিংসতার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ড অত্যন্ত ভয়াবহ। আগস্টের পর থেকে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে, তা রোধে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা এখন অত্যন্ত জরুরি।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি ও ভয়ংকর আঘাত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকারকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশঃ ০৬:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫