ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লিভারপুলে থাকা নিয়ে আশঙ্কা মোহামেদ সালাহর

ক্রীড়া প্রতিবেদক: মোঃ মুশফিকুর রহমান মিরাজ
  • প্রকাশঃ ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 105

লিভারপুলের আকাশে এখন কালো মেঘের ঘনঘটা। মাত্র আট মাস আগে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলেও অলরেডদের প্রাণভোমরা মোহামেদ সালাহর ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। ম্যানেজার আরনে স্লটের সঙ্গে সম্পর্কের চরম অবনতি এবং একাদশে অনিয়মিত হয়ে পড়ায় ক্লাবের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

সম্প্রতি লিডসের বিপক্ষে ৩-৩ ড্র হওয়া ম্যাচের পর মিক্সড জোনে সালাহর বিস্ফোরক মন্তব্য ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বলেন, ক্লাব আমাকে বাসের নিচে ফেলে দিয়েছে। ম্যানেজারের সঙ্গে আমার সম্পর্ক ভেঙে গেছে এবং আমার মনে হচ্ছে এখানে কেউ আমাকে আর চায় না। এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোয়াড থেকেই বাদ পড়েন তিনি। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে সালাহ আরও যোগ করেন, ব্রাইটনের ম্যাচে খেলব কি না জানি না, তবে ফ্যানদের বিদায় জানিয়েই আমি আফ্রিকা কাপে যাব।

৩৩ বছর বয়সী সালাহ গত মৌসুমে ৩৪ গোল করে দলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে মুখ্য ভূমিকা পালন করলেও চলতি মৌসুমে নিজের ছায়া হয়ে আছেন। সালাহর ফর্মহীনতার সমান্তরালে লিভারপুলের অবস্থাও শোচনীয়; পয়েন্ট টেবিলের ১০ম স্থানে নেমে গেছে দলটি। সালাহর দাবি, দলের ব্যর্থতার জন্য তাকে ‘বলির পাঁঠা’ (Scapegoat) বানানো হচ্ছে। যদিও ম্যানেজার স্লট পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলেছেন, “আমাদের সম্পর্ক ভালোই আছে, এটি একটি সাময়িক সমস্যা মাত্র।” তবে সালাহর প্রকাশ্য মন্তব্য স্লটকে বেশ চাপের মুখেই ফেলেছে।

সালাহর এই অস্থির পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সৌদি প্রো লিগের জায়ান্ট ক্লাবগুলো। বিশেষ করে আল-হিলাল ও আল-ইত্তিহাদ তাকে পেতে ১০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি খরচ করতে প্রস্তুত। যদিও তার চুক্তিতে আনুষ্ঠানিক কোনো রিলিজ ক্লজ নেই, তবে গুঞ্জন রয়েছে যে ২০২৬ সালে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে একটি ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট’ রয়েছে।

জানুয়ারি উইন্ডোতে সালাহকে ছাড়তে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। তবে একজন অসন্তুষ্ট কিংবদন্তিকে ড্রেসিংরুমে রাখা দলের জন্য হিতে বিপরীত হতে পারে। লিভারপুল সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন—আফ্রিকা কাপ অফ নেশনস শেষে সালাহ কি লাল জার্সিতে ফিরবেন, নাকি অ্যানফিল্ড অধ্যায়ের বিষাদময় সমাপ্তি ঘটতে যাচ্ছে?

শেয়ার করুন

লিভারপুলে থাকা নিয়ে আশঙ্কা মোহামেদ সালাহর

প্রকাশঃ ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫