ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেপ্তার প্রায় ৬ হাজার, উদ্ধার হচ্ছে অস্ত্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 90

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এ বড় সাফল্য এসেছে। গত এক সপ্তাহে সারাদেশে এই অভিযানে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল এবং ১৭ হাজার ৯২৩টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এ সময় সঠিক কাগজপত্র না থাকায় ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রেক্ষাপটে গত ১৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এই বিশেষ অভিযান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরালো করা হবে।

সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যাসিস্ট সন্ত্রাসী দমন এবং জনমনে স্বস্তি ফেরাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অবিলম্বে চালুর নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে প্রথমবার ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছিল। মূলত গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই বিশেষ অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং দাগি অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত যৌথবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেপ্তার প্রায় ৬ হাজার, উদ্ধার হচ্ছে অস্ত্র

প্রকাশঃ ১১:০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫