ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর: ৪ নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 83

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মারামারি মামলার তদন্তকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে এ ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত চার নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরকিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ১৩ ডিসেম্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারীকে কুপিয়ে জখম করার জেরে আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

শনিবার সন্ধ্যায় হাতিয়া থানা পুলিশ ওই মামলার তদন্ত করতে এলাকায় আসে। অভিযোগ রয়েছে, পুলিশ তদন্ত শেষে চলে যাওয়ার পরপরই আসামি আবু তাহেরের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে ভৈরব বাজারে বিএনপি কার্যালয়ে হামলা চালায়।

হামলায় আহতরা হলেন—চরকিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মো. সাহারাজ (৩২), ইউনিয়ন যুবদল কর্মী মো. রুবেল (৩৫), মো. মনির (৩৫) এবং উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন (৪৮)। এদের মধ্যে সাহারাজ গুরুতর আহত অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সাহারাজকে রাতে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পরপরই ক্ষিপ্ত হয়ে আবু তাহেরের লোকজন আমাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে অভিযুক্ত আবু তাহের ও তার অনুসারীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, আধিপত্য বিস্তার নিয়ে আগের মারামারির ঘটনার মামলা তদন্ত করতে পুলিশ গিয়েছিল। তবে পরবর্তীকালে বিএনপি কার্যালয়ে হামলার বিষয়ে তিনি অবগত নন। ওসি বলেন, ভাঙচুরের বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

হাতিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর: ৪ নেতাকর্মী আহত

প্রকাশঃ ০১:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫