ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়: বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিতে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 87

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার আগামী জাতীয় নির্বাচনের আগেই সম্পন্ন করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের সরকারের কাছে প্রধানত দুটি দাবি উত্থাপন করেন: ১. ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. হত্যার রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনে এফবিআই (FBI) বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিতে হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে আবদুল্লাহ আল জাবের বলেন, “জানাজার মাঠে প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ওসমান হাদিকে ধারণ করেন। কিন্তু এই খুনের বিচারের ব্যাপারে তিনি কী করবেন, তা একবারও বলেননি। প্রধান উপদেষ্টা আসলে কার কাছে বা কিসের জন্য অসহায়, সেটা জনগণকে জানাতে হবে। অসহায়ত্ব নিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাওয়া চলবে না।”

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাতকরা দেশে থাকলে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং বিদেশে থাকলে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। জাবের ঘোষণা দেন, “আমরা এখন থেকে রাজপথে অবস্থান করছি, বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বেলা ৩টায় শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। এই মিছিল শেষে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ। সেই কর্মসূচি থেকেই নির্ধারিত হবে সংগঠনটি বর্তমান সরকারের সঙ্গে থাকবে, নাকি সরকারের পতনের আন্দোলন শুরু করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়: বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিতে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম

প্রকাশঃ ০৩:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫