ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলন দমন মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 58

সাভারের বিরুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের বাঘ্নিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সামাদ (৫২) বিরুলিয়া ইউনিয়নের বাঘ্নিবাড়ি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি বিরুলিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা হত্যা মামলায় আব্দুস সামাদ এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলন দমন মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশঃ ০১:১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫