ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে স্বাগত জানাতে সুনামগঞ্জ থেকেও যাচ্ছেন বিপূল সংখ্যক নেতা কর্মী

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ১০:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 73

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তার ঢেউ লেগেছে হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জেও। প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাজধানী অভিমুখে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন জেলার হাজার হাজার নেতাকর্মী।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এই প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুধু সুনামগঞ্জ নয়, বরং গোটা বাংলাদেশ আজ আনন্দের জোয়ারে ভাসছে।

অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল জানান, সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা করছেন, সুনামগঞ্জ-৪ আসনসহ জেলার প্রতিটি প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

বিগত সময়ের অভিজ্ঞতার কথা স্মরণ করে নুরুল ইসলাম বলেন, ২০২৪-এর গণআন্দোলনের সময় সরকার সুনামগঞ্জসহ সিলেট বিভাগের সব যানবাহন বন্ধ করে দিয়েছিল। কিন্তু কোনো বাধাই আমাদের দমাতে পারেনি। নেতাকর্মীরা তখন নদীপথে ও মোটরসাইকেলে করে ঢাকায় পৌঁছেছিলেন। এবার পরিস্থিতি ভিন্ন, মানুষের মাঝে স্বতঃস্ফূর্ততা আরও বেশি।

নেতাকর্মীদের এই গণজোয়ার দেখে তিনি মন্তব্য করেন যে, তারেক রহমানের আগমনী জনসভায় কী পরিমাণ মানুষের উপস্থিতি হবে, তা এখনই অনুমান করা কঠিন। তবে এটি যে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় এবং ঐতিহাসিক জনসমাবেশে রূপ নেবে, সে বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর আগামী বৃহস্পতিবার তারেক রহমান স্বদেশে পদার্পণ করবেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে বিএনপি বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে সুনামগঞ্জ জেলার অংশগ্রহণ হবে চোখে পড়ার মতো।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

তারেক রহমানকে স্বাগত জানাতে সুনামগঞ্জ থেকেও যাচ্ছেন বিপূল সংখ্যক নেতা কর্মী

প্রকাশঃ ১০:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫