ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু জিএস এস এম ফরহাদের বিয়ে আজ, পাত্রী চাকসু নেত্রী সানজিদা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 115

ছবি: সংগৃহীত  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের বিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর)। রাজধানীর কাঁটাবন মসজিদে আজ তার আকদ অনুষ্ঠিত হবে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফরহাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।

জানা গেছে, ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য। কনে সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিজীবনে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে সানজিদা সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ঢাকার একটি মসজিদে ছোট পরিসরে ফরহাদ ও সানজিদার বাগদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাগদানের পরিকল্পনা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

এস এম ফরহাদ রাঙামাটির বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ডাকসু জিএস এস এম ফরহাদের বিয়ে আজ, পাত্রী চাকসু নেত্রী সানজিদা

প্রকাশঃ ০২:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫