ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যা মামলায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 101

ছবি: সংগৃহীত    

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী ও আদাবর থানা যুবলীগকর্মী হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়।

পরে হিমনের দেওয়া তথ্য অনুযায়ী আদাবর এলাকার ১৭/বি ব্লকে মেহেদীর বাসায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন হত্যাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার ভূমিকা যাচাইয়ে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

হাদি হত্যা মামলায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশঃ ০৬:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫