ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 75

ছবি: সংগৃহীত    

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং দলটির রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেসসচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাতিল করেছে, অর্থাৎ দলটিকে বাদ দেওয়া হয়েছে। ফলে তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষা নিয়ে প্রধান উপদেষ্টাকে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার পাঠানো একটি চিঠির বিষয়ে সরকারের অবস্থান কী। এর জবাবে শফিকুল আলম বলেন, এই চিঠিটি আমি অন্তত দেখিনি। এ বিষয়ে আমি অবগত নই।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও নির্বাচনী অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা ও বিতর্কের মধ্যে সরকারের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

প্রকাশঃ ০৬:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫