নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল
- প্রকাশঃ ০৭:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 115
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, আমি ভোট করব। আমি মনোনয়ন চেয়েছি। বর্তমানে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে পদ ছেড়ে দিয়ে নির্বাচনে অংশ নেব।
জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন।
এর আগে গত ৫ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।
তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

















