ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালটের বিপ্লব চেয়েছি, কিন্তু কিছু দল বুলেটের পথে হাঁটছে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 75

  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে বক্তব্য দেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে তোলা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চেয়েছি একটি ব্যালট-বিপ্লব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কতিপয় রাজনৈতিক দল নিজেদের মার্কা বিলুপ্ত করে অন্য দলে একীভূত হচ্ছে। যাঁরা এক-দুটি আসনের বিনিময়ে নিজেদের দল বিক্রি করে দিচ্ছেন, তাঁরা নিজের দলের প্রতিই অন্যায় করছেন।

তিনি আরও বলেন, আমরা চেয়েছি জুলাই বিপ্লব। কিন্তু এখন কিছু রাজনৈতিক দল বুলেট-বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের সবাইকে একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে লড়াই চালিয়ে যেতে হবে। শহীদ হাদি আমাদের শিখিয়েছেন-আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

নবগঠিত গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতান্ত্রিক সংস্কার জোটের অন্যতম শীর্ষ নেতা ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক।

ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপি ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, এবি পার্টির সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদলসহ গণতান্ত্রিক সংস্কার জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ন্যায়, ইনসাফ ও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে যত ভয়ভীতি দেখানো হোক না কেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদের কাছে মাথা নত করেনি। যারা ১৫ বছর ধরে জুলুমতন্ত্র চালিয়েছে, তাদের পালাতে ১৫ মিনিটও লাগেনি। তিনি বলেন, ভবিষ্যতে যারা জনগণকে জিম্মি করার চেষ্টা করবে, তাদেরও একই পরিণতি হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচারের নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের নির্বাচন। যাঁরা সংস্কার ও বিচার চান, তাঁদের উচিত বৃহত্তর রাজনৈতিক মোর্চা গড়ে বিচার ও সংস্কারবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আগামী নির্বাচনে সংস্কারের পক্ষে ও নতুন বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে। তিনি বলেন, যাঁরা টাকার বিনিময়ে বা দু-একটি আসনের লোভে নিজেদের বিকিয়ে দেন, তাঁরা কখনো রাষ্ট্রের পক্ষে শক্তি হতে পারেন না। আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐতিহাসিক ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ব্যালটের বিপ্লব চেয়েছি, কিন্তু কিছু দল বুলেটের পথে হাঁটছে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশঃ ০৯:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫