ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিষিদ্ধ যুবলীগ নেতার মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 80

নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।

গত বুধবার (২৪ ডিসেম্বর) ব্যারিস্টার তৌফিকুর রহমানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী (পিএস) সানাউল্লাহ রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার কাছ থেকে এই মনোনয়ন পত্রটি গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কেন্দ্রীয় নেতার মনোনয়ন সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একজন নিষিদ্ধ সংগঠনের নেতার নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।

ব্যারিস্টার তৌফিকুর রহমান রাজনৈতিকভাবে একটি প্রভাবশালী পরিবারের সদস্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৎ বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি। এই পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় রাজনীতিতে তিনি বেশ আলোচিত নাম।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, তৌফিকুর রহমান নামের এক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের বিদ্যমান বিধি অনুযায়ী তাকে মনোনয়নপত্র প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যারিস্টার তৌফিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

নরসিংদী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিষিদ্ধ যুবলীগ নেতার মনোনয়ন সংগ্রহ

প্রকাশঃ ০৫:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫