ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির বোনকে প্রার্থী করার দাবি জানিয়ে নলছিটিতে জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 71

ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পর তার বোন মাসুমা হাদিকে ঢাকা-৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করার দাবিতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের বিজয় উল্লাস চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফ। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে লড়াই করার সময় ঘাতকরা তাকে হত্যা করেছে। আমরা চাই তার লড়াই বেঁচে থাকুক এবং তার আদর্শকে বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে এগিয়ে আসতে হবে। আমরা মাসুমা হাদির মধ্যে ওসমান হাদির প্রতিচ্ছবি দেখি এবং চাই তিনি ঢাকা-৮ আসনে সংসদ প্রার্থী হোন।

এ বিষয়ে মাসুমা হাদি বলেন, এই মুহূর্তে ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার পর রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হন। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ওসমান হাদির বোনকে প্রার্থী করার দাবি জানিয়ে নলছিটিতে জনসমাবেশ

প্রকাশঃ ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫