ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

  • প্রকাশঃ ০১:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 78
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এক ধাপ সম্পন্ন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডে (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য ইতোমধ্যে তিনি অনলাইনে আবেদন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি।

এর আগে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে সেখান থেকেই নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে রওনা হন তিনি।

এ বিষয়ে সকালে এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন।”

তিনি আরও বলেন, তারেক রহমানের বায়োমেট্রিক তথ্য গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে কক্ষে বসে তিনি ছবি ও আঙুলের ছাপ দেবেন, সেটিও ইতোমধ্যে প্রস্তুত রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে এই উদ্যোগকে তারেক রহমানের নির্বাচনী প্রস্তুতির একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ঢাকা-১৭ আসনে তার ভোটার হওয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

প্রকাশঃ ০১:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫