ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার না হলে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 69

 ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত সংগঠন ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে চলে যাবেন, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না।

বিক্ষোভস্থলে উপস্থিত ছাত্র-জনতা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং এর নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে স্লোগান দেন। ইনকিলাব মঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় যে স্থবিরতা দেখাচ্ছে, তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এলেও খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা একটি প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয়।

তিনি আরও বলেন, যারা রক্তের সঙ্গে বেইমানি করবে, এই জমিনেই তাদের বিচার করবে জনতা।

সরকারের উপদেষ্টাদের উদ্দেশে প্রশ্ন তুলে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে—সেটা জাতির সামনে প্রকাশ করুন। কারা এই হত্যার পেছনে রয়েছে, তাদের নাম বলুন। আমরা আপনাদের পাহারা দেব, ভয়ের কিছু নেই। কিন্তু বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতেই হবে।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

হাদি হত্যার বিচার না হলে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

প্রকাশঃ ০৭:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫