ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

  • প্রকাশঃ ০৭:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 64

তাসনিম জারা। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী-আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। তিনি জানান, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম—আপনাদের জন্য এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য লড়ব। পরিস্থিতি যা-ই হোক না কেন, সেই ওয়াদা রক্ষা করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে অংশগ্রহণ করব।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তাসনিম জারা। তিনি বলেন, দলীয় প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে। কিন্তু আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, এসব সুবিধা আমার থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা।

তিনি আরও বলেন, আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই আমি আপনাদের সমর্থন চাই। আপনারা পাশে থাকলেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।

পোস্টে তিনি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেন। প্রথমত, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। তিনি জানান, আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে এবং স্বল্প সময়ে এত সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করা অত্যন্ত কঠিন। এ কাজে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন তিনি।

দ্বিতীয়ত, সম্প্রতি নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় যারা আর্থিক অনুদান দিয়েছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্তে কেউ যদি অনুদানের অর্থ ফেরত নিতে চান, তবে তা ফেরত দেওয়া হবে। বিকাশের মাধ্যমে অনুদান পাঠানো ব্যক্তিদের জন্য একটি নির্দিষ্ট ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে এবং ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানোদের ক্ষেত্রেও পরবর্তী সময়ে প্রক্রিয়া জানানো হবে।

রাজনৈতিক অঙ্গনে তাসনিম জারার এই ঘোষণা ঢাকা-৯ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

প্রকাশঃ ০৭:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫