ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের বিদায় ও নবীনদের বরণ

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 95

সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের বিদায় ও নবীনদের বরণ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে।  ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের বিদায় এবং নবীন সদস্যদের বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ২টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী শামসুল হুদা শোয়েল। সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক অজিত চন্দ্র দাস ও রেবুল কুমার দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, সংগঠনের সহ-সভাপতি শওকত আলী এবং মিলি রাণী নাথ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সরকারি স্বার্থসংশ্লিষ্ট ভূমি সংরক্ষণে ভূমি কর্মকর্তাদের আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, কোনো অবস্থাতেই ভূমি ব্যবস্থাপনায় ব্যক্তিগত স্বার্থ জড়ানো যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সদর উপজেলার ধোপাজান চলতি নদী কোনোভাবেই ইজারা দেওয়া হয়নি। কেউ অবৈধভাবে দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভূমি উন্নয়ন কর আদায়ের প্রসঙ্গে তিনি বলেন, জেলায় ৮০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ১৭ কোটি টাকা আদায় হয়েছে, যা উদ্বেগজনক।

কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, কাজের চাপের কারণে অনেক সময় সেবাগ্রহীতাদের সঙ্গে প্রত্যাশিত আচরণ করা সম্ভব হয় না, ফলে নেতিবাচক ধারণা তৈরি হয়। তিনি সবাইকে জনগণের কাছে সেবামুখী, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল বলেন, ভূমিসেবা পেতে মানুষ আবেগ ও প্রত্যাশা নিয়ে আসে। তাই সেবাগ্রহীতাদের মানসিকতা অনুধাবন করে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ইয়াসিন আরাফাত, সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, জেলা সার্ভেয়ার সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. আবুল ফজলসহ ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভা শেষে মরনোত্তর ও অবসরপ্রাপ্ত মোট ৬৬ জন ভূমি কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের বিদায় ও নবীনদের বরণ

প্রকাশঃ ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫