ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এক মাসও থাকবেন ইনকিলাব মঞ্চ, রাজপথ ছাড়ার নেই কোনো পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 107

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মী ও সমর্থকদের অবস্থান। রাত ১০টা। ঢাকা। ২৭ ডিসেম্বর। ছবি: সংগৃহীত    

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের নিশ্চয়তার জন্য ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আজ শনিবার জানিয়েছেন, হাদি হত্যার বিচারের জন্য যদি এক মাসও রাজপথে থাকতে হয়, আমরা থাকব। রাজপথ ছাড়ব না।

শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে সিলেট, কুষ্টিয়া ও রংপুরে সমান্তরালভাবে বিক্ষোভ হয়েছে। শাহবাগ মোড়ে অবস্থানরত নেতাকর্মীরা শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসে স্লোগান দেন, কবিতা আবৃত্তি ও হাদিকে নিয়ে গান পরিবেশন করেন। জোহর, আসর ও মাগরিবের নামাজও অবস্থান চলাকালীন শাহবাগে সম্পন্ন হয়।

আজ বেলা সোয়া ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় ওসমান হাদির কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে অবস্থানকারীরা আবার শাহবাগে ফিরে আসেন। অবস্থান চলাকালীন শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

অবস্থানকালে আবদুল্লাহ আল জাবের বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি আশ্বাস দেন, তবেই আমরা ঘরে ফিরব। জনতার দাবির বাইরে কোনো চক্রান্ত চলবে না। তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের কারা জামিন দিয়েছে, আমরা জানি। জনগণ যদি চায়, তখনই তারা পার পাবে।

শাহবাগের পাশাপাশি দেশের অন্যান্য শহরেও বিচারের দাবিতে আন্দোলন চলছে। সিলেটে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে অবস্থান চলেছে। বক্তারা এই কর্মসূচির সঙ্গে শাহবাগের আন্দোলনের একাত্মতা প্রকাশ করেছেন।

অবস্থানকারীরা উই ওয়ান্ট জাস্টিস, হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে, গোলামি না আজাদি, আজাদি আজাদি প্রভৃতি স্লোগান দিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এক মাসও থাকবেন ইনকিলাব মঞ্চ, রাজপথ ছাড়ার নেই কোনো পরিকল্পনা

প্রকাশঃ ১১:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫