ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি লিগে ইতিহাস গড়লেন রোনালদো, চল্লিশে ছুঁলেন ৪০ গোল

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশঃ ০১:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 108

কাল জোড়া গোল করেছেন রোনালদো। এক্স

বয়স যেন তাঁর কাছে কেবল একটি সংখ্যা—৪০ বছর বয়সেও গোলের ধারাবাহিকতায় অবিচল ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি সুপার লিগে আল আখদুদের বিপক্ষে ৩–০ গোলের জয়ে আল নাসরের হয়ে জোড়া গোল করে চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে ১৪টি ভিন্ন বছরে ন্যূনতম ৪০ গোল করার বিরল কীর্তি গড়লেন তিনি।

শনিবার আল নাসরের ঘরের মাঠ আল আউয়া পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। গ্যালারিভর্তি দর্শকের সমর্থনে খেলায় পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আল নাসরের। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। জোয়াও ফেলিক্সের নেওয়া কর্নার থেকে বক্সে তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে নিখুঁত ফিনিশে জাল কাঁপান রোনালদো।

বিরতির পর দ্বিতীয় মিনিটেই আসে তাঁর দ্বিতীয় গোল। মার্সেলো ব্রোজোভিচের নিখুঁত পাস বক্সে পেয়ে দারুণ ব্যাকহিল ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এতে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় আল আখদুদ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪) জোয়াও ফেলিক্স আল নাসরের হয়ে তৃতীয় গোলটি করেন।

এই জোড়া গোলে রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬। চলতি বছরে নিজের ৪০তম গোল করে ক্যারিয়ারের এক হাজার গোলের স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে গেলেন তিনি।

রোনালদো প্রথমবার ক্যারিয়ারে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন ২০১০ সালে। এরপর ২০১৯ সাল বাদে প্রতিটি বছরেই অন্তত ৪০ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে এই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে—৩০ ডিসেম্বর আল ইত্তেফাকের বিপক্ষে মাঠে নামবে আল নাসর।

এ জয়ে ১১ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল আল নাসর। লিগে টানা ১০ জয় পেয়েছে দলটি, যা ক্লাবটির ইতিহাসে প্রথম।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন রোনালদো। চলতি মৌসুমে লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ১০ কোটি ৫০ লাখ অনুসারীর উদ্দেশে রোনালদো লেখেন, সফলতার পথ একটাই—কঠোর পরিশ্রম।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সৌদি লিগে ইতিহাস গড়লেন রোনালদো, চল্লিশে ছুঁলেন ৪০ গোল

প্রকাশঃ ০১:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫