ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ-কক্সবাজার রুটে অভিযান: ৯২,৬০০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 107

টেকনাফ থেকে কক্সবাজার শহরে প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় পুলিশ ৯২,৬০০ পিস ইয়াবা জব্দ করেছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে সোমবার দুপুরে রেজাউল করিম (৩২) নামে এক কারবারিকে আটক করা হয়। সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিম টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডেইলপাড়ার আব্দুর রহিমের ছেলে। পলাতক গাড়ির চালক একই এলাকার মো. হাফেজের ছেলে আব্দুল্লাহ (৩৪)।

ওসি ছমি উদ্দিন জানান, গোপন সংবাদে জানা গেছে টেকনাফের ডেইলপাড়া থেকে একটি বড় ইয়াবা চালান কক্সবাজারে আনা হচ্ছে। এরপর থেকে থানার কয়েকটি টিম মাঠে নেমে লিংকরোড রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসায়। গাড়ির মাদক কারবারিরা চেকপোস্টের খবর পেয়ে জেলা শহরে ঢুকে যান। পরে গাড়িটি জেলা প্রশাসক কার্যালয় মসজিদের পাশে রেখে পালিয়ে যান।

অভিযানকালে রেজাউলকে আটক করা হয় এবং তার দেখানো স্থানে থাকা প্রাইভেটকারটি জব্দ করা হয়। গাড়ির পেছনের অংশে থাকা ৪৬টি পোটলা পরীক্ষা করা হলে দেখা যায়, প্রতিটি পোটলায় ২,০০০ করে ইয়াবা পাওয়া গেছে। এছাড়া একটি পোটলায় আরও ৬০০ পিস ইয়াবা মিলেছে। সব মিলিয়ে মোট ৯২,৬০০ পিস ইয়াবা জব্দ হয়েছে।

ওসি ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিমকে সংশ্লিষ্ট আইনে মামলা দেখিয়ে থানায় হেফাজতে রাখা হয়েছে। গাড়ির চালক আব্দুল্লাহ ও আরও কয়েকজনকে সহযোগী আসামি করা হয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

টেকনাফ-কক্সবাজার রুটে অভিযান: ৯২,৬০০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশঃ ১১:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫