ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশ ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন মা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 52

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। মাকে গণতন্ত্রের মা ও বাংলাদেশের মা হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, বেগম জিয়া তার সমগ্র জীবন দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মহীয়সী নেত্রীর জীবনাবসান ঘটে।

তারেক রহমান তার বার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রার এক অনিঃশেষ পথপ্রদর্শক। তার মৃত্যু দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তিনি বলেন, আজ দেশ এমন একজন অভিভাবককে হারাল, যিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।

মায়ের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে তারেক রহমান লেখেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে বেগম জিয়ার নেতৃত্ব ছিল আপোষহীন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বারবার গ্রেপ্তার, সুচিকিৎসার অভাব এবং দীর্ঘ কারাবাস সহ্য করেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন। তার কাছে এই দেশ এবং দেশের মানুষই ছিল প্রকৃত পরিবার ও অস্তিত্বের অংশ।

তারেক রহমানের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরেও বেগম জিয়া ছিলেন পরিবারের এক মমতাময়ী অভিভাবক এবং কঠিন সময়ে অদম্য শক্তির উৎস। শোকের এই মুহূর্তে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি হিসেবে তিনি মায়ের আদর্শকেই ‘আলোকবর্তিকা’ হিসেবে বর্ণনা করেছেন।

বার্তার শেষ অংশে তারেক রহমান তার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। একইসঙ্গে এই কঠিন সময়ে দেশ-বিদেশের সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা যে ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করছেন, তার জন্য তিনি পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি দেশবাসীকে মায়ের শেষ বিদায়ে শরিক হতে এবং পরিবারের পাশে থেকে শক্তি জোগাতে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

দেশ ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন মা: তারেক রহমান

প্রকাশঃ ০২:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫