ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 66

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশ ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩১ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।

তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুন বছরের আগমন আমাদের সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগায়।

একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে মুহাম্মদ ইউনূস বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে আমরা সবাই সর্বশক্তি নিয়োগ করব—এই প্রত্যাশা নতুন বছরে আরও দৃঢ় হবে। সকল চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।

বাণীতে তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা শুরু হয়েছে, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে—নতুন বছরে এটিই দেশের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশঃ ০৩:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬