ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 71

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে শাহবাগ অবরোধ কর্মসূচি স্থগিত করার কথাও জানানো হয়।

বাদ জুমা বিক্ষোভ মিছিল শেষে শাহবাগে অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি নিয়ে আলোচনা করা হবে।

তিনি জানান, ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার ঘটনায় চার্জশিট দাখিলের আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে ২২ কর্মদিবসের মধ্যে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

এ সময় রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আবদুল্লাহ আল জাবের বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। তবে সেই বৈঠক হতে হবে উন্মুক্ত। কোনো গোপন বৈঠক নয়। দিল্লির সঙ্গে আমাদের কোনো সিক্রেট বৈঠক চলবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ তিন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদের চাপে রয়েছে। সে কারণেই আমরা এর বিরুদ্ধে কথা বলি। এখন যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায়, আমরা কি তার বিরুদ্ধেও কথা বলব না? আমরা কারও কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তুলে দেব না। আমাদের এই লড়াই মাত্র শুরু।

শরিফ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ওসমান হাদি আমাদের লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রাম আমরা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

প্রকাশঃ ০৮:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬