ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালের নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 67

২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পরদিন ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন।

রোববার (২৮ ডিসেম্বর) এনসিটিবির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যবই আপলোড করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার অনলাইন সংস্করণ উন্মুক্ত করেন। জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হবে।

নতুন পাঠ্যবইতে সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির বইয়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা সীমিতভাবে বা অনুপস্থিত রাখা হয়েছে। তবে সপ্তম শ্রেণির বইয়ে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের উল্লেখ এবং বঙ্গবন্ধুর ছবি অন্তর্ভুক্ত রয়েছে।

এতে ইতিহাস পুনঃলিখনের বিষয়টি নতুন শিক্ষাবর্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

২০২৬ সালের নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

প্রকাশঃ ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬