ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:০২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 62

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচন আচরণবিধি কার্যকর করতে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, খুব শিগগিরই সম্ভবত আজকের মধ্যেই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে। সভায় তিনি ওই পরিপত্রের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সকল বাহিনী প্রধানদের নিয়ে ইতোমধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে। এর ফলে এখন থেকে সারাদেশে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে।

তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি। প্রথমত, নির্বাচন সামনে রেখে অবৈধভাবে মজুত ও সরবরাহ হওয়া অস্ত্র উদ্ধার করা। যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো ধরনের অপকর্মে ব্যবহার না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।

দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। আর তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি বাস্তবায়ন নিশ্চিত করা। বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যৌথবাহিনী সরাসরি ব্যবস্থা নেবে। তবে ছোটখাটো ব্যত্যয় সংশ্লিষ্ট নিয়মিত কমিটিগুলো দেখবে বলে জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতেও আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে ইসি সানাউল্লাহ বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো কার্যকরভাবে সিল করে দিতে হবে। পাশাপাশি স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনো দুষ্কৃতিকারী এই পথগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি

প্রকাশঃ ১০:০২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬