ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনির হত্যা মামলা: সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 90

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আংশিক মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড অনুমোদন দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। ওই দিন দুপুরে আন্দোলন চলাকালে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মনির হত্যা মামলা: সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ৫ দিনের রিমান্ডে

প্রকাশঃ ১২:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬