ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 62

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আগামী ১২ জানুয়ারি তিনি বাংলাদেশে পৌঁছাবেন। এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যেই ঢাকায় তার কূটনৈতিক মিশন শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, নির্বাচনের প্রাক্কালে ঢাকায় পৌঁছে ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশের প্রধান রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় বসতে পারেন। বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালানোই হবে তার প্রাথমিক অগ্রাধিকার।

এ ছাড়া মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানা গেছে।

রাষ্ট্রদূতের যোগদান উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ব্রেন্ট ক্রিস্টেনসেনের ঢাকা আগমন ও দায়িত্ব গ্রহণসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন ফরেন সার্ভিসের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন তিনি, যা নতুন দায়িত্ব পালনে তাকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নির্বাচনের আগেই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রকাশঃ ০২:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬