ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 63

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। নির্বাচন পর্যবেক্ষণের সিদ্ধান্ত কেবল তখনই নেওয়া হয়, যখন জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট থাকে।

স্টিফেন ডুজারিক আরও বলেন, বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের নিয়মিত কার্যক্রমের আওতাভুক্ত নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্ত কোনো কারিগরি বা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রসঙ্গ উত্থাপন করা হলে জাতিসংঘের মুখপাত্র বলেন, তিনি সংবাদ বা রাজনৈতিক ঘটনা বিশ্লেষণ করেন না। এটি সাংবাদিকদের দায়িত্ব। তবে জাতিসংঘ বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা, অবাধ মতপ্রকাশ এবং অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়াকে সব ধরনের সমর্থন দিয়ে যাবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জাতিসংঘ সর্বদা এমন নির্বাচনকে সমর্থন করে, যেখানে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষিত থাকে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের

প্রকাশঃ ০৮:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬