সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক উদ্ধার
- প্রকাশঃ ০৩:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 80
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর ব্রিজের নিচে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও মাদক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

















