ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান

মো. জিসান রহমান । মাভাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 84

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী রবিবার (১১ জানুয়ারি) মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করছেন তারেক রহমান। এই সফরের অংশ হিসেবে তিনি উত্তরবঙ্গের মোট ৯টি জেলা পরিদর্শন করবেন। সফরসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজারে জিয়ারত শেষে তিনি সিরাজগঞ্জ ও বগুড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর ১২ জানুয়ারি তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এবং ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। ১৩ জানুয়ারি রাতে রংপুরে অবস্থান শেষে ১৪ জানুয়ারি বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির এই শীর্ষ নেতার।

সফরকালে তারেক রহমান মাওলানা ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

মাভাবিপ্রবি ক্যাম্পাসে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান

প্রকাশঃ ০৩:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬